• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

২০২৭ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

দেশ টিভি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৬, ২৩:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আগামী ২০২৭ সালের জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংকে মোট ৩১ দিন ছুটি থাকবে। এর মধ্যে তিন পার্বত্য অঞ্চলের জন্য এক দিন এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য ৩০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সরকারঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে রোববার (২৯ নভেম্বর) এ তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এ–সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংককর্মীরা সবচেয়ে বেশি ছুটি পাবেন মার্চ ও মে মাসে। এ দুই মাসে ঘোষিত ছুটি রয়েছে আট দিন করে। মার্চে ঈদুল ফিতর, শবে কদর, স্বাধীনতা দিবস ও জুমাতুল বিদা উপলক্ষে ছুটি থাকবে। তবে জুমাতুল বিদার ছুটি শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে মার্চে ব্যাংক বন্ধ থাকবে সাত দিন।

ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে।

মে মাসেও ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটি পাবেন ব্যাংককর্মীরা। ১৫ মে শনিবার থেকে ২০ মে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৫ মে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঈদ উপলক্ষে কার্যত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর আগে ১৪ মে শুক্রবার এবং পরে ২১ ও ২২ মে শুক্র ও শনিবার হওয়ায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা না থাকলে সব মিলিয়ে টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন ব্যাংকাররা। এ ছাড়া ১ মে মে দিবসের ছুটি রয়েছে। বুদ্ধপূর্ণিমার ছুটি ২০ মে হওয়ায় তা ঈদুল আজহার ছুটির সঙ্গে মিলে যাবে।

কোন মাসে কত দিন ছুটি

জানুয়ারি: আগামী বছরের প্রথম ব্যাংক ছুটি ২৪ জানুয়ারি রোববার শবে বরাত উপলক্ষে। চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখ পরিবর্তিত হতে পারে। ছুটির তারিখ অপরিবর্তিত থাকলে সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন ছুটি পাবেন ব্যাংকাররা।

ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রোববার ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটি মিলবে।

মার্চ: এ মাসে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, শবে কদর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি রয়েছে। ৫ মার্চ শুক্রবার থেকে ১৩ মার্চ শনিবার পর্যন্ত টানা নয় দিন ব্যাংক বন্ধ থাকার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ঈদের ছুটি পাঁচ দিন, শবে কদরের ছুটি এক দিন এবং সাপ্তাহিক ছুটি রয়েছে।

এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বুধবার ছুটি থাকবে। তবে তিন পার্বত্য অঞ্চলে এ ছুটি ১৩ এপ্রিল মঙ্গলবার। ১৫ এপ্রিল বৃহস্পতিবার এক দিন অতিরিক্ত ছুটি নিতে পারলে সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন ব্যাংকাররা।

মে: ১ মে মে দিবসের ছুটি। এরপর ১৫ থেকে ২০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১৪ মে এবং পরে ২১ ও ২২ মে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা নয় দিনের ছুটি পাওয়া যাবে। বুদ্ধপূর্ণিমার ছুটিও এ সময়ের সঙ্গে মিলে যাবে।

জুন: ১৬ জুন বুধবার আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর পরদিন বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি কাটানো যাবে।

জুলাই: ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি হবে।

আগস্ট: এ মাসে তিনটি সরকারি ছুটি রয়েছে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ছুটি থাকবে। দিনটি বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন ছুটি পাবেন ব্যাংকাররা। ১৫ আগস্ট রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এ ছাড়া ২৫ আগস্ট বুধবার জন্মাষ্টমীর ছুটি রয়েছে। এদিনের পর বৃহস্পতিবার এক দিন ছুটি নিলে সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।

সেপ্টেম্বর: এ মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া বাংলাদেশ ব্যাংকের ঘোষিত তালিকায় কোনো সরকারি ছুটি নেই।

আরও পড়ুন

বৈচিত্রের মধ্যে উৎকর্ষ / সমুদ্র বাণিজ্য থেকে বহুমুখী খাতে সাফল্য কর্ণফুলী গ্রুপের

অক্টোবর: হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে। এর আগে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন ছুটি পাবেন ব্যাংকাররা।

নভেম্বর: ৭ নভেম্বর রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।

ডিসেম্বর: বছরের শেষ মাসে তিন দিন সরকারি ছুটি রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি হবে। এ ছাড়া বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে। তবে এ দুটি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

  • ব্যাংক
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ
ব্যবসায়ীদের ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
ব্যবসায়ীদের ৬ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা 
মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা 
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করবেন যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X